মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অস্কার পুরস্কারের অর্থমূল্য এত কম কেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক :অস্কার পুরস্কার, যার কদর গোটা বিশ্বে। এই মঞ্চে পুরস্কৃত হওয়ার অর্থ গোটা বিশ্বব্যাপী সম্মানিত হওয়া। হাতে ওই মেমেন্টোটা ধরার আনন্দই আলাদা। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকা হাজার হাজার শিল্পীর চোখ থাকে অস্কারে। পুরস্কারটি হাতে তুলে গর্বের মুহূর্ত সবাই শেয়ার করে থাকেন। 

অথচ এই অস্কারের আর্থিক মূল্য মাত্র ১ ডলার! অবিশ্বাস্য বলে মনে হলেও এটাই সত্য। কিন্তু কেন এত সম্মানজনক পুরস্কারের আর্থিক মূল্য এত কম?

সিএনবিসির প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এটির দাম এত কম হলেও কেউ এটি কিনতে পারবেন না। কারণ এটি বিক্রি করা যাবে না। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রতি বিজেতাকেই তা মেনে চলার নির্দেশও দেওয়া হয়। যেহেতু এটি ইন্ডাস্ট্রির সর্বাধিক সম্মানিত পুরস্কার, সেহেতু অ্যাকাডেমি চায় না এটি যত্রতত্র পাওয়া যাক। তবে পুরস্কার পাওয়া কেউ যদি এটি বিক্রি করতে চান, তবে সবার আগে যেন তা অ্যাকাডেমিকেই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন, তাও মাত্র ১ ডলার মূল্যে। অন্যত্র এটি বিক্রিও করা যাবে না।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার এক বিচারক এমন একটি রায় দিয়েছিলেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে— বিজেতারা এই পুরস্কার বিক্রি করতে পারবেন না, নষ্ট করতেও পারবেন না। যদিও এই স্ট্যাচু তৈরি করতে খরচ পড়ে ৪০০ ডলার। তবে বাজারদর মাত্র ১ ডলার। এই পুরস্কারকে সুরক্ষিত করতেই এমন নিয়ম করা হয়েছে। তাই ইচ্ছে থাকলেই কিনে ফেলা যাবে না। আবার কোনো বিজেতা এটি নষ্টও করতে পারবেন না।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit