শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের

বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্ক ‍নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম (৩৯) উত্তর নরসিংপুর এলাকার রেজাউলের বাড়ির ভাড়াটিয়া।

মামলায় উল্লেখ করা হয়, আশরাফুল বিবাহিত। তার স্ত্রীকে নিয়ে রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। আর বাড়ির কাছে একটি রিকশার গ্যারেজে মিস্ত্রির কাজ করায় আশরাফুলের সঙ্গে তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে রোববার বিকালে তরুণীকে ভাড়া বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে আশরাফুল। ধর্ষণের সময় তার স্ত্রী বাসায় ছিলেন না।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষক আশরাফুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit