রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ভারতীয় বিমানের জরুরি অবতরণ পাকিস্তানে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারের একটি বিমান পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। নয়া দিল্লি থেকে কাতারের দোহাগামী বিমানের এক বিদেশি যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, অসুস্থ হয়ে পড়া বিদেশি যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করতেই পাকিস্তানের করাচি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। কিন্তু অবতরণের পর জানা যায়, বিমানটি চলাকালীনই ওই যাত্রীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগো এয়ারের বিমানটি। সকাল পৌনে ৮টা নাগাদ উড্ডয়নের পরই অসুস্থতা বোধ করেন বিমানে থাকা এক যাত্রী। সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। পাকিস্তানি কর্তৃপক্ষও বিমানটি অবতরণের অনুমতি দেয়। 

যদিও স্বাভাবিক সময়ে ভারতীয় বিমানের পাক আকাশসীমায় প্রবেশের অনুমতি নেই। তবে আপৎকালীন পরিস্থিতিতে দোহাগামী বিমানটিকে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। কিন্তু অবতরণের পর জানা যায়, আকাশপথেই ওই যাত্রীর মৃত্যু হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম বলছে, মৃত ব্যক্তির নাম আবদুল্লাহ। ৬০ বছর বয়সি আবদুল্লাহ নাইজেরিয়ার নাগরিক। যদিও বিমান সংস্থার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।  

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit