রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইরানে স্কুলছাত্রীদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগ: গ্রেফতার শতাধিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের নভেম্বর এবং চলতি বছরের ১০ মার্চের পর দুই দফায় ইরানের কয়েক ডজন স্কুলে ছাত্রীদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনা ঘটে। এতে হাজারো স্কুলছাত্রী বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

সেই ঘটনায় কর্তৃপক্ষ ১০০ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে। ডনের খবরে বলা হয়েছে, গ্যাস প্রয়োগের ঘটনায় কটু গন্ধে স্কুলছাত্রীরা দুর্বলতা, বমি-বমি ভাব, শ্বাস-প্রশ্বাসের সমস্যসহ অন্যান্য উপসর্গে ভোগেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে শনিবার বলা হয়েছে, স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনায় কর্তৃপক্ষ শতাধিক অভিযুক্তকে গ্রেফতারের তথ্য জানিয়েছে। স্কুলছাত্রীদের ওপর গ্যাস প্রয়োগের ঘটনায় ইরান সরকার শিক্ষার্থী এবং অভিভাবকদের থেকে ব্যাপক ক্ষোভের সম্মুখীন হন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি স্কুলে গ্যাস প্রয়োগের ঘটনায় দায়ী এমন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে ইরনার খবরে বলা হয়েছে,  ‘যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের শত্রুতামূলক দুরভিসন্ধি ছিল। ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের ওপর তাদের সন্ত্রাস ছড়ানোর অভিপ্রায় ছিল। অদৃষ্টক্রমে গত সপ্তাহের মধ্যভাগ থেকে শনিবার পর্যন্ত বিদ্যালয়ে এই ধরনের ঘটনা হ্রাস পেয়েছে।’

ইরানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, ঘটনার জন্য সরকার আলবেনিয়ায় নির্বাসিত বিরোধী দলীয় লোকজনকে দায়ী করেছে। তেহরান ওই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। সূত্র: ডন

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit