রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মামলার ফাঁদ হতে পারে তাই নির্বাচনী র‌্যালি বাতিল করলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লাহোরে নির্বাচনী সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ। কিন্তু পাঞ্জাবের অন্তর্বর্তী সরকার সেখানে ১৪৪ ধারা জারি করে। 

ডনের খবরে বলা হয়েছে, ১৪৪ ধারা ঘোষণার পর পিটিআই পাকিস্তানের নির্বাচন কমিশন এবং আদালতে যায়। ১৪৪ ধারা বাতিলের দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। কিন্তু পিটিআই প্রধান ইমরান খান এর পরপরই দলের সমর্থকদের ‘ফাঁদে না পড়ার নির্দেশনা দেন’।

টুইটারে ইমরান খান লেখেন, ‘কেবলমাত্র পিটিআইয়ের নির্বাচনী প্রচারণা এবং অন্যান্য জন-কর্মকাণ্ডের ওপর  আবারও অবৈধভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী লেখেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসকানিমূলক আরও সংঘাত চান যাতে পিটিআইয়ের নেতৃত্বের ওপর আরও এজাহার দায়ের করা যায়। এটা নির্বাচন স্থগিতের অজুহাত হিসেবে নেওয়া হতে পারে বলে আশঙ্কার কথা জানান ইমরান খান। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সুতরাং কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে ১৪৪ ধারা জারি করা হতে পারে।’ পিটিআইয়ের সকল সমর্থকদেরকে তিনি ফাঁদে না পড়ার নির্দেশনা দিয়ে র‌্যালি স্থগিত করেন।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit