রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

জেনে নিন আজ রাজধানীর কোন এলাকার বাতাস কতটা ‘দূষিত’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সোমবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল সপ্তম স্থানে। এদিন সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৮ নিয়ে রাজধানীর বাতাসের গড় মান ছিল ‘অস্বাস্থ্যকর’।

তবে তালিকায় ঢাকার স্কোর ১৫৮ হলেও ওই সময় রাজধানীর আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ২২৭, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। একই সময়ে রাজধানীর মার্কিন দূতাবাস এলাকার বাতাস ছিল সর্বোচ্চ অস্বাস্থ্যকর, স্কোর ছিল ১৯৫।

এছাড়াও একিউআই’র ওয়েবসাইট অনুযায়ী, গোটা রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’  হলেও এর মধ্যে স্কোরের তালিকায় এগিয়ে ছিল-  ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুকাররম ভবনের আশেপাশের এলাকার স্কোর ছিল ১৬০, গুলশানের বে ইজওয়াটার আউটডোর এলাকা, সকাল ৮টায় ওই এলাকার স্কোর ছিল ১৫৫। 

এদিকে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে সোমবার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, শহরটির স্কোর ১৯৬, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ । এয়ার কোয়ালিটি ইনডেক্সে সে সময় ওই শহরের বাতাস গড় মান ছিল ‘অস্বাস্থ্যকর’।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৩। তৃতীয় নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৮। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, শহরটির স্কোর ১৮১। পঞ্চম পাকিস্তানের করাচি, স্কোর ১৫৯। ষষ্ঠ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই (১৫৯)। অষ্টম ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৭। নবম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, শহরটির স্কোর ১৫৬। আর দশম অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ, স্কোর ১৫১।

বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনও ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit