শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

১২০৫ দিন পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১২ মার্চ) বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি তার টেস্ট ক্যারিয়ারের ২৮তম শতকের দেখা পেয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলি অপরাজিত আছেন ৩১৭ বল মোকাবিলায় ১৫৫ রানে। টেস্ট ক্রিকেটে এ ব্যাটার বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন্সে সবশেষ শতরানের স্বাদ পেয়েছিলেন ২০১৯ সালের ২৩ নভেম্বর। এরপর শুধু সাদা পোশাকেই নয়, সেঞ্চুরিটাকে ডালভাত বানিয়ে ফেলা কোহলি কোনো সংস্করণেই আর শতকের দেখা পাচ্ছিলেন না।

তার সে খরা অবশেষে কাটে টি-টোয়েন্টি সংস্করণে।  প্রায় তিন বছর অপেক্ষার পর গত বছরের সেপ্টেম্বরের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে তিনি ১২২ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। আন্তর্জাতিক  টি-টোয়েন্টিতে এটি প্রথম এবং একমাত্র সেঞ্চুরি। এরপর কোহলির সেঞ্চুরি খরা কাটে ওয়ানডেতেও। গত বছরে ডিসেম্বরে তিনি বাংলাদেশ সফরে এসে ৪০ মাস পর ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরির দেখা পান।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৭৫তম শতক। তার সর্বাধিক সেঞ্চুরি এসেছে ওয়ানডে সংস্করণে। ২৬২ ইনিংসে যেখানে এ ব্যাটার করেছেন ৪৬টি শতক। বাকি শতকটি এসেছে টি-টোয়েন্টিতে। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে তার চেয়ে ২৫ সেঞ্চুরি বেশি করে এ তালিকার শীর্ষে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এদিকে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৮০ রানের জবাবে ইতোমধ্যে চতুর্থ দিন শেষ হওয়ার আগে ৫০০ রান পার করে ফেলেছে ভারত। তাতে চাপ বাড়ছে অজি শিবিরে। ৪ ম্যাচের সিরিজে তারা পিছিয়ে আছে ২-১ ব্যবধানে।

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit