রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে চলছে ন্যাশনাল সার্ভিস কর্মীদের অবস্থান কর্মসূচি

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : বেকার করো নিরসন দেশের হবে উন্নয়ন, অপেক্ষার সময় শেষ জেগে উঠো বাংলাদেশ” এই শ্লোগানে প্রকল্প স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে ৩৮ হাজার ন্যাশনাল সার্ভিস কর্মী অবস্থান কর্মসূচি পালন করছে। অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা।
রবিবার (১২ মার্চ) সকাল ৯টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করে কুড়িগ্রামের ৩৮ হাজার ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কর্মীরা। অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে তারা।অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-ন্যাশনাল সার্ভিস পরিষদের কুড়িগ্রাম সভাপতি কেএম রমজান আলী, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম প্রমূখ।
বক্তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের মধ্যে কুড়িগ্রামের বেকার সমস্যা নিরসনে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের ঘোষণা না দিলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit