রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

বিং সার্চ ইঞ্জিনের দৈনিক ব্যবহারকারী ১০ কোটি ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের নতুন সংস্করণের এক মাসের মধ্যে এর ব্যবহারকারী বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি সমৃদ্ধ সার্চ ইঞ্জিনে এখন দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটির মাইলফলক ছাড়িয়েছে। সার্চ ইঞ্জিনটি ২০০৯ সালে যাত্রা শুরুর পর বিগত এক যুগের বেশি সময় ধরে এক দিনে এত ব্যবহারকারী পায়নি।

মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘আমরা বিংয়ের এ সাফল্য উপভোগ করছি। তবে এ সংখ্যা আমাদের জন্য রেকর্ড হলেও ব্রাউজার হিসেবে শীর্ষে যেতে এটি উল্লেখযোগ্য কিছু নয়। আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।’

তিনি বলেন, ‘আগে কখনও বিং ব্যবহার করেননি এমন ইন্টারনেট ব্রাউজাররাও সার্চ ইঞ্জিনটিতে আসছেন। অনেকে এখন নিয়মিত বিং ব্যবহার করছেন। বিংয়ে সার্চ করেন এমন ব্যবহারকারীর মধ্যে এক-তৃতীয়াংশই নতুন। এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা ব্যবহারকারীদের জন্য সার্চ ও গতানুগতিক উত্তরের বাইরে এসে চ্যাটিং অভিজ্ঞতা যোগ করেছি। বিষয়টি ব্যবহারকারীদের জন্য উপভোগ্য হয়ে উঠেছে।’

মাইক্রোসফট মনে করছে, বিংয়ে চ্যাটজিপিটির ‘প্রমিথিউস’ শীর্ষক এআই মডেল সার্চ ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসায় এটি ব্যবহারকারীদের বেশি টানছে। নতুন সংস্করণের বিং চালুর পর এ প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সাড়ে ৪ কোটির বেশি কথোপকথন হয়েছে।

সূত্র : বিজনেস ইনসাইডারদ্য ভার্জ

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit