বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা জোড়া সুপারওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব: মুন্সী ইরানের কাছাকাছি আরও এক বিমানবাহী রণতরি পাঠাচ্ছেন ট্রাম্প

অধিনায়ক নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে ধোঁয়াশা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন সাদা বলের ক্রিকেটাররা। আমদাবাদে সাদা জার্সিতে স্টিভ স্মিথরা যখন খেলতে ব্যস্ত, তখন সাদা বলে অনুশীলন শুরু করে দিলেন মিচেল মার্শরা। ১৭ মার্চ থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ। কিন্তু সেই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এই বছর ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেই কারণে সব দলই এক দিনের ম্যাচগুলোতে বাড়তি নজর দিচ্ছে। বিশ্বকাপ এ বছর ভারতে হবে। তাই অস্ট্রেলিয়ার কাছে সুযোগ নিজেদের দলকে ভারতের মাটিতে পরখ করে নেওয়ার। মার্শ চোট সারিয়ে অনেক দিন পর অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে নামবেন। অস্ট্রেলিয়া ক্রিকেটের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মার্শকে। রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা-সহ সাদা বলের সিরিজের ক্রিকেটাররা।

দেখা গেল না প্যাট কামিন্সকে। সদ্য তার মা প্রয়াত হন। প্রথম দু’টি টেস্ট খেলেই দেশে ফিরে গিয়েছিলেন। এখনও দলের সঙ্গে যোগ দেননি তিনি। অস্ট্রেলিয়ার এক দিনের ক্রিকেটেও অধিনায়ক কামিন্স। তিনি এই সিরিজ খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। কামিন্স না খেললে এক দিনের সিরিজেও স্মিথ নেতৃত্ব দেবেন কি না সেটাও এখনও জানানো হয়নি। ইন্দোর টেস্টে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট জেতান তিনি। আমদাবাদ টেস্টেও অধিনায়ক স্মিথ। টেস্ট সিরিজের মাঝে চোট পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁকেও এখনও ফিরতে দেখা যায়নি। অনিশ্চয়তা রয়েছে অস্ট্রেলিয়ার ওপেনারকে নিয়েও।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit