সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক মান্নান।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭০ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শনিবার ১১ মার্চ রাণীশংকৈল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৯ ভোট পেয়ে সাদ্দাম হোসেন সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রমজান আলী পেয়েছেন ৪৯ ভোট। ৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল মান্নান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিঠুন ইসলাম মিঠু পেয়েছেন ৪৭ ভোট। মোট ১৬৭ জন ভোটারের মধ্যে ১৬৩ জন ভোট দেন। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা অফিসার মঞ্জুর আলম।

তাকে সহযোগিতা করেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক জিয়াউর  রহমান ও আনোয়ারুল ইসলাম। এই সাথে নির্বাচনী কার্যক্রমে মোটর শ্রমিক পরিবহন ইউনিয়ন সভাপতি শামসুল আলম, পরিমল রায় , আব্দুল মালেক, প্রভাষক আনোয়ারুল ইসলাম প্রমুখ নেতারা সহযোগিতা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit