বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

কোহলির মাইলফলক, ভারতের সংগ্রহ ২৮৯/৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের জবাবে ব্যাটিংয়ে ভারত।তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৮৯ রান। এখনও ১৯১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকদের। নাগপুর, দিল্লি এবং ইনদোরে পুরোপুরি ব্যর্থ ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি।শেষ তিন টেস্টের ৫ ইনিংসে কোহলি আউট হন যথাক্রমে ১২,৪৪,২০, ২২ ও ১৩ রানে। 

আহমেদাবাদে চলতি টেস্টের তৃতীয় দিন শেষে ১২৮ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানে অপরাজিত আছেন কোহলি।এদিন ফিফটি হাঁকানোর মধ্য দিয়ে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। 

এর আগে ঘরের মাঠে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭ হাজার ২১৬ রান করেন শচিন টেন্ডুলকার।দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৫৯৮ রান করেন রাহুল দ্রাবিড়। তৃতীয় সর্বোচ্চ ৫ হাজার ৬৭ রান করেন সুনীল গাভাস্কার।৪ হাজার ৬৫৬ রান করেন সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ। 

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit