সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

আমেরিকায় প্রিয়াঙ্কার বাড়িতে রামচরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে আতিথেয়তা গ্রহন করলেন দক্ষিণের জনপ্রিয় তারকা রামচরণ। স্ত্রী উপাসনাকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে গিয়েছিলেন তিনি। ‘আরআরআর’ সিনেমা অস্কারে মনোনীত হওয়ায় এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসে রয়েছেন রামচরণ, রাজামৌলি ও এনটিআর।

আতিথেয়তার জন্য প্রিয়াঙ্কাকে ধন্যবাদও জানিয়েছেন উপাসনা। প্রিয়াঙ্কার সাথে তোলা ছবিও শেয়ার করেন তিনি। সেই সঙ্গে প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সাথেও নিজের একটি ছবি শেয়ার করেছেন রামপত্নী।

প্রাক-অস্কার ব্যাশের আয়োজনটি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং সেলিব্রিটি ম্যানেজার-উদ্যোক্তা অঞ্জুলা আচারিয়া, মালালা ইউসুফজাই, মিন্ডি কালিং, কুমাইল নানজিয়ানি, কাল পেন, আজিজ আনসারি, বেলা বাজারিয়া, রাধিকা জোন্স, জোসেফ প্যাটেল, শ্রুতি গাঙ্গুলি এবং অনিতা চ্যাটার্জি। প্রাক-অস্কার ইভেন্ট ‘আরআরআর’, ‘অল দ্যাট ব্রেদস’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর মতো ভারতীয় চলচ্চিত্রের মনোনীত ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit