সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

আরও ৪০ লাখ গৃহহীনকে ঘর করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : আরও ৪০ লাখ গৃহহীনকে ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভায় একথা বলেন তিনি। ধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থেকে মানুষের সম্পত্তি দখল করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে যাদের ঘরবাড়ি নেই, তাদের বিনা পয়সায় বাড়িঘর করে দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা মানে দুর্নীতি। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ করে। আওয়ামী লীগ মানুষকে ঘর দিয়েছে, মাথা গোজার ঠাঁই দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না। শেখ হাসিনা বলেন, দেশে এক ইঞ্চি মাটিও পতিত থাকবে না। দেশের আনাচে কানাচে সব মাটি মাটিতে ফসল ফলাব। নিজের খাবারের জন্য মাঠে কাজ করতে কোনো লজ্জা নেই।

আমরা নিজেরা খাদ্যশস্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করবো। আমরা আর কারও কাছে হাত পাততে চাই না। তিনি আরও বলেন, আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছি। মানুষ এখন দেশে শান্তিতে বসবাস করছে। এখন আমাদের ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit