মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

বার্সার ঘুষ কেলেঙ্কারিতে সরব রিয়াল, বসছে জরুরি মিটিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : আনুষ্ঠানিক অভিযোগের একদিনও পেরোয়নি, এর মধ্যেই বার্সার দুর্নীতি প্রসঙ্গে সরব চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সার এমব বিপদে রিয়াল মাদ্রিদের অবস্থান কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মিটিং ডেকেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটি। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে রিয়াল।

বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনার বিরুদ্ধে তাদের প্রসিকিউটর অফিসের করা আনুষ্ঠানিক অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। যেখানে টেকনিক্যাল রেফারি কমিটির সহ-সভাপতি জোসে মারিয়া এনরিক নেগরেইরাকে ঘুষ প্রদানের অভিযোগ উঠেছে বার্সার সভাপতির (হুয়ান লাপোর্তা) বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আগামীকাল (১২ মার্চ) স্প্যানিশ সময় দুপুর ১২টায় রিয়ালের বোর্ড ডিরেক্টরের আদেশে বৈঠক ডাকা হয়েছে। নতুন করে সৃষ্ট ঘুষ কেলেঙ্কারির বিষয়ে রিয়াল মাদ্রিদ কোন অবস্থান নেবে, সেই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে শুক্রবার (১০ মার্চ) বার্সেলোনার একটি আদালতের শুনানিতে জানানো হয়, বার্সেলোনা ক্লাবের সাবেক কর্মকর্তা এবং নেগরেইরাকে দুর্নীতি, বিশ্বাস লঙ্ঘন এবং মিথ্যা ব্যবসায়িক রেকর্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভকে’ বার্সেলোনা অর্থ প্রদান করে বলে জানতে পেরেছে স্পেনের প্রসিকিউটর অফিস।

তাদের প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো ওই কোম্পানিকে প্রদান করে বার্সেলোনা। কোম্পানিটির কর নিরীক্ষণের পর তদন্ত শুরু হয় এবং নেগরেইরা ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটর অফিস। সেই জিজ্ঞাসাবাদের পরই অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit