শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিড়ালের পানিভীতির কারণ কী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

লাইফস্টাইল ডেস্ক : প্রাণি বিশেষজ্ঞরা বলছেন, বিড়ালের পানিভীতির কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। যা শুনলে অবাক বা চমকে যাবেন অনেকেই। গবেষকরা বলছেন, বিড়ালের শারীরিক গঠন সমতলে চলার উপযুক্ত। তাই এরা সব সময় সমতলে হাঁটতে পছন্দ করে।

শারীরিক গঠনের কারণে এরা পানিতে সাঁতার কাঁটতে পারে না। তাই সব সময় বিড়াল পানি এড়িয়ে চলে। কোনো কারণে এরা পানিতে পড়ে গেলে এরা সেখানে ভারসাম্য রাখতে পারে না। যার কারণে পানিতে পড়ে  যাওয়া বিড়াল সহজে বাঁচে না।

বিড়ালের পানি ভীতির আরেকটি কারণ এদের গায়ের লোম। বিড়ালের লোম কোনো কারণে ভিজে গেলে তা সহজে শুকাতে চায় না। তাছাড়া বিড়ালের চামড়ার প্রকৃতি বেশ স্পর্শকাতর হয়ে থাকে। তাই বিড়াল পানি দেখলেই ভয় পায়।

বিড়াল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণি হওয়ায় কাঁদামাখা মাটিতে হাঁটতে পছন্দ করে না এরা। এ কারণেও মাটির যেখানে পানি রয়েছে সেখানে বিড়াল হাঁটে না।

তাই যখন দুটো বিড়াল ঝগড়া করে অনেকেই বিড়ালের শরীরে এক মগ পানি ঢেলে দিতে পছন্দ করেন।

পানিভীতির আরেকটি কারণ খুঁজে পেয়েছে গবেষকরা। তারা বলছেন, বিড়ালের পূর্বপুরুষের বেশিরভাগই মরুভূমি এলাকায় থাকত। সেখানে বৃষ্টির পানির পরিমাণ কম থাকায় সে আবহাওয়াতেই অভ্যস্ত বিড়াল প্রজাতি।

তবে বিড়ালের এ পানিভীতি আপনি অনেকটাই কমিয়ে আনতে পারেন পোষা বিড়ালের ক্ষেত্রে। খুব ছোট বয়স থেকেই বিড়ালকে হালকা গরম পানি দিয়ে গোসল করার অভ্যাস করালে পোষা বিড়াল পানিকে দেখে ভয় পায় না বরং বেশ উপভোগ করে।

সূত্র: নিউজ ১৮ বাংলা  

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit