রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। যেদিন দেশে এসেছিলাম সেদিন বুঝেছিলাম বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আরও এগিয়ে যাবে। শনিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা অল্প সময়ের মধ্যেই একটি যুদ্ধবিধ্বস্ত দেশে সংবিধান দিয়েছেন, রেল সেতু, সড়ক সেতু পুনর্নির্মাণ করেছেন। দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। তখন বিদেশে ছিলাম। বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। ছয় বছর পর দেশে এসেছি। বাংলাদেশের জনগণের ওপর ভরসা করে ফিরে এসেছিলাম। এরপর জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতির পিতার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি। উন্নয়নের জন্য কাজ করে চলেছি।

বিএনপি-জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ছিল বিএনপি-জামায়াতের কাজ। এদের আমলেই ময়মনসিংহের চার সিনেমা হলে বোমা হামলার ঘটনা ঘটেছিল। বিএনপি সব সময় অবৈধভাবে ক্ষমতায় আসে। ক্ষমতার উচ্ছিষ্টভোগীদের দিয়ে রাজনৈতিক দল গঠন করে। দেশে লুটপাট ও ধ্বংসের রাজনীতি চালু করে।

শেখ হাসিনা বলেন, বিএনপি ধ্বংস করে। আর আওয়ামী লীগ করে উন্নয়ন। বর্তমানে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। কেউ অন্ধকারে থাকবে না। থাকবে না কেউ গৃহহীন। কোনো ভূমিহীনও দেশে থাকবে না। আওয়ামী লীগ সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। সামনের দিনে এ কাজ অব্যাহত থাকবে। বিএনপির আমলে দেশে ৪১ ভাগ দারিদ্র্যের হার ছিল। এখন সেটি ২০ ভাগে নেমে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit