মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

মোমেন্টাম ধরে রেখে সিরিজ জিততে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ মার্চ) মিরপুরে চনমনে এক বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে ফুটবলে মাতলেন ক্রিকেটাররা। নির্ভার বাংলাদেশের নির্ভার অনুশীলন। এক ম‌্যাচে জয় হয়তো বদলে দেবে না সবকিছু। ত‌বে সাগ‌রিকার উইনিং মোমেন্টাম হ‌তে পা‌রে টা‌র্নিং প‌য়েন্ট। হ‌তে পা‌রে টি-‌টো‌য়ে‌ন্টি‌তে নতুন বাংলা‌দে‌শের সূচনা। হোম অব ক্রিকে‌টেও এ স্বপ্নযাত্রায় অটল থাকতে চায় টিম টাইগার্স।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে পেসার হাসান মাহমুদ বলেন, ‘মিরপুরে খেলা যেহেতু ভালো উইকেই হবে। আমরা এখন পর্যন্ত খুব ভালো করেছি। চেষ্টা থাকবে এখানেও ওদের হারানোর। প্রথম ম্যাচে হারিয়েছে, মোমেন্টাম আমাদের দিকে। চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার। আমরা সিরিজ জিতব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্ভব। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ইনশাআল্লাহ ভালো কিছু আছে।’

চো‌খে মুখে অদম‌্য সাহস। স্বাধীন‌চেতা ম‌নোভাব, আত্ম‌বিশ্বা‌সে ভরপুর। সাকিবের নেতৃত্ব, হাথুরুর মাস্টারপ্ল‌্যান সবার কা‌ছে প‌রিষ্কার। এ দলটাকে ওয়ানডে টি-টোয়েন্টির মডেল মানছেন পেসার হাসান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলি। এ মুহূর্তে যে দল আছে এটা অন্যতম সেরা… যে খেলোয়াড়রা আছে, খুবই এনার্জেটিক, মাঠে খুব এফোর্ট দেয় শেষ পর্যন্ত। ক্যাপ্টেন চিয়ার আপ করছেন। আমরা সবাই তরুণ, সব ঠিকঠাক চলছে। এই দল চালিয়ে গেলে টি-টোয়েন্টিতে সবার থেকে আমরা এগিয়ে থাকব।’

সবাই যার যার দা‌য়িত্ব বু‌ঝে নি‌য়ে‌ছেন। ডেথ ওভার বো‌লিং সামলা‌নো বেশি পছন্দ হাসান মাহমুদের। এ বিষয়ে তিনি বলেন, ‘ভালো লাগছে। দলকে জয়ের পরিস্থিতি তৈরি করে দিচ্ছি। আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি এরপর মনোযোগ দেই পরের বলে। বাউন্ডারি হয়ে গেলেও আমি আমার পছন্দমতোই বল করি। ঐ সময় নিজের ক্যারেক্টার শো করতে, চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। এটা আমার জন্য বড় দায়িত্ব। উপভোগ করছি।’

ফি‌ল্ডিংয়েও নতুন দি‌নের আগমন। পাওয়ার হি‌টিং, বো‌লিং‌য়ের পাশপা‌শি ক‌্যাচ অনুশীলনে সি‌রিয়াস দেখা গে‌ছে সবাইকে। খেলা মিরপুরে হ‌লেও উই‌নিং ক‌ম্বি‌নেশন ধ‌রে রাখ‌তে পা‌রে বাংলা‌দেশ। ঘু‌রে দাঁড়া‌তে মরিয়া ইংল‌্যান্ডও। ম‌্যা‌চের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ক‌রেছে তারা।

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit