সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘মনে হচ্ছে ৯৬ এর প্রেম আবারও জেগে উঠেছে’ জামায়াতকে রাশেদ বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! নতুন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দৌলতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে যুবক দগ্ধ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকায় বিল্ডিংয়ের তৃতীয় তলার ছাদে গিয়ে রুপন রায় (২০) এক যুবক বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়েছে। শনিবার দুপুরে ওই যুবকের শরীরের ৮০শতাংশ পুড়ে গেছে। রুপন বিরিশিরি এলাকার বিচিত্রা গেস্ট হাউজের কর্মচারী। সে ওই এলাকার রিপন রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও রুপনের সহকর্মী অনন্ত জানায়, দুপুরের দিকে ছাদের পানির ট্যাংকি থেকে হঠাৎ পানি পড়ছিলো। পাইপ লাইন ছিদ্র হয়েছে কিনা তা দেখতে ছাদে যায় রুপন। হঠাৎ বিকট শব্দ শুনে সহকর্মীরা দ্রুতছাঁদে গিয়ে দেখতে পায় রুপন ছাঁদের মেঝেতে পড়ে আছে। এ দৃশ্য দেখে ডাক চিৎকার করলে সবাই এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কিভাবে এ ঘটনা ঘটেছে তা বলতে পারছিনা আমরা।

গেষ্ট হাউজের বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে বিদ্যুৎ এর উচ্চ ক্ষমতা সম্পন্ন তার গিয়েছে। ওই তারে পানির পাইপ লেগে বিদ্যুতায়িত হয়ে শরীর পুড়ে যেতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সালভিয়া জানান, ছেলেটির শরীরের ৮০ শতাংশই পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit