মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

মিচেলের সেঞ্চুরির পর ক্রাইস্টচার্চে তিকনারের দাপট

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড তৃতীয় দিন শুরু করেছিল ১৬২ রান নিয়ে। ৪০ রান নিয়ে মিচেল ও ৯ রান নিয়ে অপরাজিত ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ব্রেসওয়েল পরে করেন আর মাত্র ১৬ রান। কিন্তু সেঞ্চুরি তুলে নেন মিচেল। শেষ পর্যন্ত ১৯৩ বলে ১০২ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তিনি। অন্যপ্রান্তে তাকে সময় দেন টিম সাউদি ও হেনরি।

হেনরি সেঞ্চুরির দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিলেন। ৭২ রানে তাকে শিকারে পরিণত করেন আসিথা ফার্নান্দো। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছয়ের মার। ওয়েগনার করেন ২৭ রান। শ্রীলঙ্কার হয়ে ফার্নান্দো ৪টি, লাহিরু কুমারা ৩টি, রাজিথা ২টি ও জয়াসুরিয়া একটি উইকেট পান।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। এরই মধ্যে ব্লেয়ার তিকনার তোপে তারা ৩ উইকেট হারিয়ে ফেলেছে। ওশাদা ফার্নান্দো ২৮, দিমুথ করুনারত্নে ১৭ ও কুশাল মেন্ডিস ১৪ রান করেন। তিনজনের উইকেটই নিয়েছেন তিকনার।

এর আগে প্রথম ইনিংসে ৩৫৫ রান করেছিল শ্রীলঙ্কা। ওই ইনিংসে করুনারত্নে ও কুশাল মেন্ডিস হাফসেঞ্চুরি করেন। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন দলপতি সাউদি। ৪টি উইকেট পান ম্যাট হেনরি।

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit