সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন

জামা খুলে সাঁতার কাটতে পারবেন নারীরা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুসারে, সম্প্রতি এক নারী একটি সুইমিংপুলে গিয়ে শরীরের উপরের অংশ উন্মুক্ত করে রোদ পোহাচ্ছিলেন। পরে শরীরের উপরের অংশ উন্মুক্ত করার কারণে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। রাগে-ক্ষোভে ওই নারী জার্মান সিনেটের ন্যায়পালের শরণাপন্ন হন। দাবি করেন, পুরুষদের মতো নারীদেরও শরীর উপরের অংশ উন্মুক্ত করে সুইমিংপুলে সাঁতার কাটতে দেয়া হোক।  

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বার্লিন কর্তৃপক্ষ সম্মত হয়েছে যে, ওই নারী বৈষম্যের শিকার হয়েছেন এবং এখন থেকে বার্লিনের সব সুইমিংপুলে নারীরা শরীরের উপরের অংশের কাপড় খুলে ফেলতে পারবেন। ন্যায়পালের অফিসের আদেশ অনুসারে বার্লিনের সুইমিংপুল পরিচালনাকরী প্রতিষ্ঠান বেডারবেট্রিবি তাদের পোশাক নীতিমালায় পরিবর্তন এনেছে।  

জার্মানির ন্যায়পাল অফিসের প্রধান ডোরিস লিয়েশার বলেছেন, ‘ন্যায়পালের কার্যালয় বেডারবেট্রিবি-এর সিদ্ধান্তকে স্বাগত জানায়। কারণ এটি সমস্ত বার্লিনবাসীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করে।’ তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এ আইনের ধারাবাহিক বাস্তবায়ন। যাতে করে এমন ঘটনা আর না ঘটতে পারে।’  

তবে বার্লিন কর্তৃপক্ষ এ নতুন আইনের কথা বললেও কবে নাগাদ এ আইন বাস্তবায়িত হবে বা কবে নাগাদ কার্যকর হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে জার্মানির বিভিন্ন মানবাধিকার সংস্থা বিষয়টিকে স্বাগত জানিয়েছে। উল্লেখ্য, জার্মানি নারী-পুরুষ নির্বিশেষে সবার বেলায় নগ্নতার ক্ষেত্রে সহনীয় মনোভাব পোষণ করার জন্য বিখ্যাত।  

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit