বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

আ. লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন, বিএনপি করে নির্যাতন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষকে উন্নয়ন উপহার দেয়। অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকলে নির্যাতন, দুর্নীতি হয়। শনিবার বিকেলে জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০০১ সালে যখন ক্ষমতা ছিল তখন বিএনপি-জামায়াত লুটপাট, বোমা হামলা, জঙ্গিবাদ মানুষ হত্যার মতো কাজ করে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতা থাকা মানে নির্যাতন, লুট করা। আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন উপহার দেয় আর বিএনপি ক্ষমতায় থাকলে নির্যাতন করে।

এদিন দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে জেলা সার্কিট হাউজ মাঠে এসে একসঙ্গে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। এরপর বেলা ৪টার দিকে নেতাকর্মী সমর্থকে কানায় কানায় পূর্ণ জনসভাস্থলে বক্তব্য দিতে ওঠেন শেখ হাসিনা।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit