রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

জিনপিংকে পুতিনের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০১২ সালে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন শি জিনপিং। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার আর সবশেষ শুক্রবার (১০ মার্চ) তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হন তিনি। এদিন দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস তাকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক ঘণ্টা পরই জিনপিংকে শুভেচ্ছো বার্তা পাঠান পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিক ওই বার্তায় জিনপিংকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন রুশ প্রেসিডেন্ট। বলেছেন, ‘প্রিয় বন্ধু, আপনার পুনর্নির্বাচন উপলক্ষে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’

‘রাশিয়া দুই দেশের মধ্যকার কৌশলগত সহযোগিতা ও সম্পর্ক জোরদার করার ব্যাপারে আপনার ব্যক্তিগত অবদানকে অত্যন্ত গুরুত্ব দেয়। আমি নিশ্চিত যে আমরা একসাথে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া-চীন সহযোগিতার বিকাশ নিশ্চিত করব। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে যৌথ কাজ সমন্বয় চালিয়ে যাব।’

চীন ও রাশিয়ার সম্পর্ক অনেক পুরনো হলেও ইউক্রেন যুদ্ধের পর বেইজিং মস্কোর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের বিপরীতে দুই দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছেন পুতিন ও জিনপিং। যে সম্পর্কে ‘কোনো সীমা নেই’ বলেও মন্তব্য করেছেন তারা।   
 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit