রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চীনের কাছে এক বছর সময় চায় পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, চীনের কাছে অতিরিক্ত সময় আবেদনের বিষয়টি আন্তর্জাতিক ঋণ দাতা প্রতিষ্ঠানটিকে জানিয়েছে আর্থিক সংকটে পড়া পাকিস্তান সরকার। প্রতিবেদনে বলা হয়, আইএমএফের ঋণ পেতে একটি স্টাফ লেভেল চুক্তির দিকে এগিয়ে যেতে সংস্থাটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। বৈঠকে আগামী ৩০ জুনের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি ডলারে উন্নীত করণের লক্ষ্য আইএমএফের কাছে পেশ করেছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ও স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান।

নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানের কাছে চীনের মোট ঋণ আমানতের পরিমাণ ৪০০ কোটি ডলার, যা আসন্ন মাসগুলোতে পরিশোধ করতে হবে পাকিস্তানকে। এদিকে আইএমএফের ঋণ পেতে পাকিস্তানকে সম্ভাব্য সকল অভ্যন্তরীণ, বহুপাক্ষিক, দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক উৎস থেকে ডলার নিয়ে রিজার্ভ শক্তিশালী করতে হবে। একইসঙ্গে চীনের ২০০ কোটি ডলার ঋণ পুনর্গঠনও করতে হবে পাকিস্তানকে।

পাকিস্তান কর্তৃপক্ষ আইএমএফকে জানিয়েছে, ইসলামাবাদ সমস্ত কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করেছে এবং উভয় পক্ষের স্টেট-লেভেল চুক্তি সইয়ের দিকে এগিয়ে যাওয়া উচিত। গত সপ্তাহে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার দাবি করেন, বাইরের উৎস থেকে অর্থায়ন নিশ্চিতের বিষয়টি আইএমএফের স্টেট-লেভেল চুক্তির কোনো পূর্বশর্ত নয়।

আইএমএফের সঙ্গে ঋণ চুক্তি নিয়ে নবম দফার আলোচনার জন্য গত ৩১ জানুয়ারি ১০ দিনের সফরে পাকিস্তানে এসেছিল আইএমএফের প্রতিনিধি দল। তবে সেসময় কর্মকর্তা পর্যায়ের বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় পাকিস্তান।

এক্সপ্রেস ট্রিবিউন সেসময় জানায়, পাকিস্তান সরকার আশা করেছিল, ঋণ পেতে ক্রমান্বয়ে সকল শর্ত পূরণে পাকিস্তানের সদ্দিচ্ছার কথা তারা আইএমএফ কর্মকর্তাদের বোঝাতে পারবে। কিন্তু সংস্থাটির প্রতিনিধি দলের দশ দিনের সফর শেষে সেই আশা ভেস্তে যায়; স্টাফ লেভেল চুক্তি ছাড়াই তখন শেষ হয় আলোচনা।


আইএমএফের কাছ থেকে ২০১৯ সালে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণের জন্য আবেদন করে তখনকার ইমরান খান সরকার। আইএমএফ তখন প্রাথমিক সম্মতিও দেয়। কিন্তু মহামারির মধ্যে ওই ঋণের বিষয়টি আটকে যায়। এর মধ্যে পাকিস্তানে সরকার যায় বদলে।

মহামারি পরিস্থিতির উন্নতির পর আবার ঋণ আলোচনা শুরু হলেও পাকিস্তান সরকার পূর্বশর্ত পূরণে ব্যর্থ হওয়ায় চূড়ান্ত চুক্তির বিষয়টি আটকে আছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit