রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সাকিবের যে মন্ত্রে সফল রনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় আট বছর পর দলে ফিরে ১৪ বলে ২১ রান করেছেন রনি তালুকদার। টি-টোয়েন্টিতে এটা বড় রকমের কিছু না হলেও ইংল্যান্ডকে হারানোর সুতোর প্রথম বাঁধনটা রনিই দিয়েছিলেন। আর অনেকদিন পর দলে ফিরে এমন নির্ভার খেলতে পারার রহস্যটাও জানিয়েছেন রনি। তিনি বলেছেন, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তাকে নির্ভার থেকে খেলতে বলেছিলেন। আর সেই কথা শুনেই রনি স্বাভাবিকভাবে ঠাণ্ডা মাথায় চাপমুক্ত থেকে খেলেছেন।

ফের জাতীয় দলে ফেরা নিয়ে রনি বলছেন, ‘এটা তো একটা স্বপ্ন। প্রতিটা খেলোয়াড়েরই স্বপ্ন। ২০১৫ সালে অভিষেকের পর ক্যারি করতে পারিনি। এরপর ফর্মটা ভালো ছিল না। শেষ বিপিএলটা ভালো হওয়ার পর দল আমাকে সুযোগ দিল। সবাই আমাকে সমর্থন দিচ্ছে। সাকিব ভাই, কোচিং স্টাফ সবাই। এর প্রতিদান দেওয়ার চেষ্টা করছি।’চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে টপ অর্ডারে বেশ ভালো করেছিলেন রনি। হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান।

২০১৫ সালের পর আবার আরেকটি আন্তর্জাতিক ম্যাচে খেলা রনি আরও জানিয়েছেন ‘এ দল আমাকে অনেক সমর্থন করছে। অনুশীলনেই সমর্থন করেছে। এটা সহায়তা করেছে আমাকে। নির্ভার থাকার চেষ্টা করেছি। সাকিব ভাই সেটিই বলেছেন, “নির্ভার থাকলে ভালো কিছুই হবে”।’

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit