মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

যে সব নায়িকার সঙ্গে পরকীয়ায় জড়ান সানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : এমনকি আছে পরকীয়া করার মতোও অভিযোগ। বলিপাড়ায় গুঞ্জন সিনেমা ইন্ডাস্ট্রিতে পদার্পণের পরপরই ক্ষণিকের জন্য হলেও সানি দেওলের সঙ্গে জড়িয়েছে বেশ কিছু অভিনেত্রীর নাম। ১৯৮৩ সালে ‘বেতাব’ সিনেমায় অভিনেত্রী অমৃতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সানি। ‘বেতাব’ ছিল সানি অভিনীত প্রথম সিনেমা। এমনকি এমনও গুঞ্জন ছিল শিগগিরই বিয়েও করবেন দুজন। কিন্তু আচমকাই সম্পর্কে ফাটল ধরে অমৃতা এবং সানির।

এদিকে সানি আগেই বিবাহিত ছিলেন এটিও সামনে আসে। ইন্ডাস্ট্রিতে আসার আগেই পূজা দেওলকে বিয়ে করেছিলেন সানি। জানা যায়, ক্যারিয়ারের ক্ষতি হতে পারে ভেবে বিয়ের কথা গোপন রেখেছিলেন সানি ও তার পরিবার। সানির বিয়ের কথা সামনে আসতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অমৃতা। পরবর্তীতে আবারও সম্পর্কে জড়ান সানি।

এবার ডিম্পল কাপাডিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সানি। স্বামী রাজেশ খান্নার সঙ্গে আলাদা হওয়ার পর থেকে সানির সঙ্গে বন্ধুত্ব গভীর হয় ডিম্পলের। এমনকি শোনা যায় ডিম্পলের দুই কন্যা টুইঙ্কল এবং রিঙ্কি সানিকে পাপা বলে ডাকতেন। কেবল তাই নয়, তারা হয়তো লুকিয়ে বিয়েও করেছেন এমনটাও খবর ছিল বলিপাড়ায়।

একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন সানি এবং ডিম্পল। ‘আগ কা গোলা’, ‘গুনাহ’, ‘নরসিংহ’, ‘মঞ্জিল মঞ্জিল’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুজন। দীর্ঘ ১১ বছর সম্পর্কে ছিলেন সানি ও ডিম্পল। তাদের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছিল। সানি ও ডিম্পল দুজনকে মোনাকোয় ছুটি কাটাতে দেখা যায়। তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন দুজন।

তবে ডিম্পলের সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হলে স্ত্রী পূজার চাপে ডিম্পলের সঙ্গে বিচ্ছেদ করতে বাধ্য হন সানি। তবে আলাদা হয়ে যাওয়ার পরও ডিম্পলের সঙ্গে যোগাযোগ করতেন সানি। ২০০৯ সালে ডিম্পলের বোন সিম্পল মারা যাওয়ার পর অভিনেত্রীর পাশে পাওয়া যায় সানিকে।

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit