মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আলিয়া যতোটা ভালো মা, ততোটা ভালো স্ত্রী নন: রণবীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : সিনেমার প্রচারের বেরিয়ে সংসার জীবন নিয়েও রণবীর কাপুরকে বেশ কথাবার্তা বলতে হচ্ছে। এই বলিউড অভিনেতাও আগ্রহভরে তার আর আলিয়া ভাটের গল্প শোনাচ্ছেন দর্শকদের। আর সেই কথার একপর্যায়ে রণবীর বলেছেন, আলিয়া মা হিসেবে যতোটা ভালো স্ত্রী হিসেবে ততোটা নয়।

রণবীর বলেছেন, ‌‘আলিয়া ভাল স্ত্রী কিন্তু আরও ভাল মা।’ তবে কন্যা রাহা মা আলিয়ার মতো হোক এমনটা চান না এই অভিনেতা! তার দাবি, আলিয়ার মতো রূপ হোক, কিন্তু স্বভাব হতে হবে তার মতো। কেন এমনটা চাইছেন রণবীর। তার ব্যাখায় তিনি বলেছেন, ‘আলিয়া যেমন তীব্র ব্যক্তিত্বের অধিকারী, আবার তেমনই প্রাণবন্ত, বাড়িতে আরও একটি মেয়ে তেমন হলে আমার পক্ষে সামলানো কঠিন হবে। তার চেয়ে আমার মতো হোক, শান্তশিষ্ট।’

২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সাথে সংসার পাতেন রণবীর। এরইমধ্যে তাদের সংসারে এসেছে এক কন্যা।সন্তান জন্মের পর কিছু সময়ের বিরতি নিয়েছেন রণবীর-ঘরনি। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন তা নিয়ে সব রকম ভাবে পাশে রয়েছেন রণবীর। তিনি বলেছেন ‘রাহাকে কখনও আমি দেখব, কখনও আলিয়া। যার যখন কাজ থাকবে অন্য জন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব। এ ভাবেই পরিকল্পনা করে রেখেছি। আমিও তো ভাল বাবা হতে চাই!’

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit