মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

অস্কার মঞ্চে বক্তব্য দিতে চেয়ে আবারও প্রত্যাখ্যাত হলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও অস্কার মঞ্চে বক্তব্য দিতে চেয়ে প্রত্যাখ্যাত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছরও অস্কার অনুষ্ঠানে কথা বলতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেবারও তার অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল।

আগামী রবিবার (১২ মার্চ) ২০২৩ সালের অস্কারের আয়োজন হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ আগ্রাসন শুরু করে। এরপর নিজ দেশের পক্ষে জনমত তৈরি করতে মিশনে নামেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বিশ্বের সব বড় বড় অনুষ্ঠানসহ প্রায় সব জায়গায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। জেলেনস্কি কথা বলার সময় দাঁড়িয়ে সম্মান জানানো ও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানোর ঘটনা ছিল অসংখ্য।

এরই ধারাবাহিকতায় সিনে জগতের সবচেয়ে সম্মানজনক অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে কথা বলতে চেয়েছিলেন জেলেনস্কি। তবে তার এ অনুরোধ পরপর দু’বছর প্রত্যাখ্যান করা হয়েছে।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ডব্লিউএমই পাওয়ার এজেন্ট মাইক সিম্পসন জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে অস্কার কর্তৃপক্ষ এটি প্রত্যাখান করে দেয়। কেন এ অনুরোধ ফিরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কোনও মন্তব্য করেনি তারা।

গত বছর জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল অস্কারের প্রডিউসার উইল প্যাকারের আপত্তির কারণে। তিনি ওই সময় জানিয়েছিলেন, হলিউডে ইউক্রেন যুদ্ধকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ ইউক্রেনের মানুষ সাদা চামড়ার মানুষ। বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধ চললেও বর্ণ বৈষম্যের কারণে সেগুলোতে কেউ কোনও নজর দেয়নি। সূত্র: দ্য গার্ডিয়ানলস অ্যাঞ্জেলস টাইমসইন্ডিপেন্ডেন্ট ইউকেভ্যারাইটি

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit