রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

ঢাকার বিষ্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোন নাশকতার আলামত পাওয়া যায় নাই-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৮০ Time View

খোরশেদ আলম বাবুুল শরীয়তপুর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, ঢাকার বিষ্ফোরণের ঘটনায় এখানো পর্যন্ত নাশকতার কোন আলামত পাওয়া যায় নাই। এক্সক্লুসিভ বিষ্ফোরণ হয়েছে এরকম কোন প্রমাণও আমরা পাই নাই। এখনো তদন্ত কাজ চলমান রয়েছে। তাই এ মূহুর্তে সুনিশ্চিতভাবে কোন কিছু বলা যাচ্ছে না। আমাদের পুলিশ বাহিনীর সাথে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দুর্ঘটনার কারন উদঘাটনে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আমরা মনে করছি গ্যাস বিষ্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা নিশ্চিতভাবে বলতে পারব কি ঘটেছিল।

৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গনমাধ্যম কর্মীদের খালেদা জিয়ার সাজা মওকুফ বিষয়ে আর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার অসুস্থতাজনিত কারনে আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধামন্ত্রী বাসায় অবস্থান করে চিকিৎসা নেয়ার সুযোগ করে দিয়েছিলেন। তারও সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার ফলে খালেদা জিয়ার আত্মীরা পুনরায় আবেদন করেছেন। সেটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তবে আবেদনটি গৃহীত হবে কি হবে না তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

পুলিশ সুপার মো: সাইফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুর জেলাপ্রশাসক মো: পারভেজ হাসান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে।

অন্যান্যদের মধ্যে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর পরে মন্ত্রী ডামুড্যা ও গোসাইরহাট থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মাদক, সন্ত্রাস ও গোসাইরহাটে জঙ্গীবাদ বিরোধী সমাবেশে অংশগ্রহণ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit