মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

বলিউড অভিনেতা সতীশ কৌশিক আর নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের নন্দিত অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। বরেণ্য এই শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সিনেমাঙ্গনে।

টুইটারে এ খবর জানান প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের।

অনুপম খের লিখেছেন, ‘জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনো ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনো দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ বিচ্ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে।’

নির্মাতা সুভাষ ঘাই বলেছেন, ‘সতীশ কৌশিক এমন একজন মানুষ ছিলেন, যিনি সবসময় হাসিখুশি থাকতেন। এমনকি খুব বাজে পরিস্থিতি বা সংকটেও অন্যদের পাশে থেকেছেন।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘ভারতীয় সিনেমায় তার অবদান, শৈল্পিক সৃষ্টি ও পরিবেশনাগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

গত ৭ মার্চ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও দেখা গিয়েছিল তাকে। তার পরেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়।

সতীশ কৌশিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তার আগামী ছবি ‘ইমার্জেন্সি’তে উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। পরবর্তী কালে ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন তিনি। সালমান খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা হিসাবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। 

‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তার অভিনয় এখনো মনে আছে দর্শক ও সিনে-অনুরাগীদের। আশি ও নব্বইয়ের দশকের একাধিক ছবির পাশাপাশি হালের ‘বাগী ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও অভিনয় করেছেন সতীশ কৌশিক।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit