রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

অ্যান্ড্রয়েড ফোনের স্মার্টলক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : শরীর শনাক্তকরণ : আপনি যদি এরই মধ্যে আপনার ফোন আনলক করে থাকেন, তবে আপনি যখনই ফোনটি ধরে থাকবেন বা বহন করবেন, তখনই এটি আনলক হয়ে যাবে। ফোন পকেটে না রাখা পর্যন্ত এটিকে নতুন করে আনলক করতে হবে না।

বিশ্বস্ত স্থান : এ ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট স্থানগুলো নির্বাচন করতে পারবেন, যেখানে আপনার ফোন কখনো আনলকে পাসকোড কিংবা লক স্টিক্রন প্রদর্শন করবে না। ওই নির্দিষ্ট স্থানে গেলে জিপিএস সেন্সর ব্যবহার করে ফোন আনলক হবে।

বিশ্বস্ত ডিভাইস : নির্দিষ্ট ব্লুটুথ ডিভাইসের জন্য (ট্রাস্টেড ডিভাইস) (স্মার্টওয়াচ, হেডফোন ইত্যাদি) ফোনটির লক স্টিক্রন স্বয়ংক্রিয় আনলক (বিকল্প পদ্ধতি) হয়ে যাবে। এ জন্য ওই ট্রাস্টেড ডিভাইস আগেই শনাক্ত করে দিতে হবে।
যেভাবে চালু করবেন ‘স্মার্ট লক’

স্মার্টফোনের সেটিংস মেন্যুতে যান। এরপর পাসওয়ার্ড এবং সিকিউরিটি ট্যাবে যান।

সিস্টেম সিকিউরিটি অপশন চাপুন। ডিভাইস সিকিউরিটি ট্যাবের নিচে স্মার্টলক অপশনের ওপর চাপ দিন। আপনার লক স্ক্রিন পাসওয়ার্ড দিন। এরপর On-body detection ট্যাবটি নির্বাচন করুন এবং use on-body detection ট্যাবটি সক্রিয় করুন। আগের পেজে ট্রাস্টেড প্লেস অপশনটি নির্বাচন করুন।

আগের পেজে ফিরে যান এবং সেখানে থাকা Trusted Device অপশনটি নির্বাচন করুন। ট্রাস্টেড ডিভাইস যুক্ত করতে আগের পৃষ্ঠায় Add Trusted Device অপশনটি নির্বাচন করুন। সেটআপ সম্পূর্ণ হলে স্মার্টলক ফিচারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চালু হবে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit