রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক

সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নেয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১শ শিকার পূর্ণ হবে মুস্তাফিজের। ৭৮ ম্যাচে ৯৭ উইকেট আছে ফিজের।

এমন পরিসংখ্যান নিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবেন মুস্তাফিজ। ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১শ শিকারের মালিক হবেন ফিজ।

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১০৯ ম্যাচে ১২৮ উইকেট আছে সাকিবের।

গেল বছরের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে মাত্র ৩ উইকেট নিয়েছিলেন ফিজ।

সাকিব-মুস্তাফিজের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট আছে তার।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit