মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

ফের্নান্দেসের কাঁধে আস্থার হাত রাখলেন টেন হাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড বিধ্বস্ত হওয়ায় একের পর এক সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন ব্রুনো ফের্নান্দেস। ওই ম্যাচে ইউনাইটেডকে নেতৃত্ব দেওয়া পর্তুগিজ মিডফিল্ডারের পাশে দাঁড়িয়েছেন কোচ এরিক টেন হাগ। তার মতে, দলের জন্য বড় অনুপ্রেরণা ফের্নান্দেস।

প্রিমিয়ার লিগের ম্যাচে গত রোববার লিভারপুলের বিপক্ষে স্রেফ উড়ে যায় ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ৭-০ গোলে হেরে বসে তারা। এক ম্যাচে এর চেয়ে বেশি গোল আগে কখনও হজম করেনি ইউনাইটেড। ১৯২৬ সালে ব্ল্যাকবার্ন রোভার্স, ১৯৩০ সালে অ্যাস্টন ভিলা এবং ১৯৩১ সালে উলভারহ্যাম্পটনের বিপক্ষে একই স্কোরলাইনে হেরেছিল তারা।

বিশাল ওই হারের পর সাবেক খেলোয়াড়রা কাঠগড়ায় তোলেন ফের্নান্দেসকে। নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ারের অনুপস্থিতিতে নেতৃত্বভার পেয়ে দলকে সঠিক পথে রাখতে পারেননি তিনি, এমন অভিযোগ করেন কেউ কেউ। ফের্নান্দেসকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দেন অনেকেই।

এসবে অবশ্য কান দিচ্ছেন না টেন হাগ। বৃহস্পতিবার (০৯ মার্চ) ইউরোপা লিগে রিয়াল বেতিসের বিপক্ষে নামার আগের দিন ইউনাইটেড কোচ আস্থার হাত রাখলেন ফের্নান্দেসের কাঁধে।  তিনি বললেন, সবাইকে শিখতে হবে, আমাকেও শিখতে হবে। সেও শিখবে, কারণ সে অনেক বুদ্ধিমান। সে পুরো দলের জন্য অনুপ্রেরণা কিন্তু কেউই নিখুঁত নয়, সবাই ভুল করে। দলে ব্রুনোকে পেয়ে সত্যিই আমি খুশি। আর হ্যারি ম্যাগুইয়ার মাঠে না থাকলে সে-ই আমাদের অধিনায়ক।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit