মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

এবার শাকিবের প্রতি যে ভালোবাসা প্রকাশ করলেন পরীমনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান দুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যায়, অভিনেতা তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে কথা বলেছেন। 

ভিডিওটির ক্যাপশনে শাকিব লেখেন— ‘ওমানে শোর আগে আব্রাহামের কল!’

অভিনেতার তার ছেলের সঙ্গে মিষ্টি কথোপকথনের ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের। দুদিনে দুই লাখের বেশি রিঅ্যাক্ট, প্রায় সাড়ে ৯ হাজারের মতো মন্তব্য এবং দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে ভিডিওটি।

শুধু তাই নয়, ভিডিওটি শেয়ার করেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলীও। যিনি শাকিবের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা। নায়িকা প্রশংসায় ভাসিয়েছেন তার সন্তানের বাবাকে।

সাবেক দম্পত্তি শাকিব-অপুর সন্তান জয়ের সঙ্গে অভিনেতার কথোপকথনের ভিডিওটি শেয়ার করে বুবলী লিখেছেন— ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক।’

এদিকে ছেলের সঙ্গে শাকিবের এমন মিষ্টি কথোপকথনের ভিডিওটি নজর কেড়েছে ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও।

ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনটি হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

এদিকে গত বছর আগস্টে পুত্রসন্তানের মা হয়েছেন পরীমনি। তাই হয়তো সন্তানের সঙ্গে শাকিবের কথোপকথন নজর কেড়েছে অভিনেত্রীর; এমনটিই মনে করছেন নেটিজেনরা।

পরীমনি ফেসবুক থেকে শাকিবের ওই ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। তেমনই একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘পরীমনি নিজেও নিজের সন্তান নিয়ে ব্যস্ত আছেন বলেই হয়তো শাকিব খানের সন্তানের ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন। তাই তিনি জয় ও শাকিব খানের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসা।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit