বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

দেশের সিরিজের প্রস্তুতি সৌদি আরবে!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই সফরটা মনে রাখার মতো ছিল না জামাল ভূঁইয়াদের। নেপালের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছিল লাল-সবুজের দল। 

লম্বা সময় শেষে আবারও আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তাই প্রস্তুতিতে ভিন্নতা। ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশে অনুষ্ঠিত হলেও প্রস্তুতির মঞ্চটা তৈরি করা হয়েছে সৌদি আরবে। ব্রুনাই ও সিশেলসকে নিয়ে অনুষ্ঠেয় সিরিজের প্রস্তুতি সারতে মদিনায় জামাল ভূঁইয়ারা অনুশীলন করেছে তৃতীয় দিনের মতো। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছেন ঘরের মাঠে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য।

প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘দুই ভাগে ফুটবলাররা সৌদি আরবে এসেছে। প্রথম দিন যারা এসেছে, তারা শুরুতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়ে অনুশীলন করেছে। পরে যারা এসেছে তারাও শুরুতে একই কাজ করেছে। দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিনে অনুশীলনের সময় বাড়ানো হয়েছে। বিশেষ কিছু দুর্বলতার জায়গা নিয়ে কাজ করেছি আমরা। এখানকার পরিবেশ অনেক সুন্দর।’

সিলেটের মাটিতে ইতিবাচক ফলের প্রত্যাশায় লাল-সবুজের প্রতিনিধিরা। ভিন্ন কন্ডিশনে তাই প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছেন ফুটবলাররা। ডিফেন্ডার তপু বর্মনের জন্য প্রস্তুতিটা ভিন্ন। লম্বা সময় পর ফিরেছেন জাতীয় দলে। ইনজুরি তাকে ছিটকে দিয়েছিল দল থেকে। সব বাধা কাটিয়ে ফিরেছেন দলে। আগামী ২০ মার্চ সিলেটে শুরু হবে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট।

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit