সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

সিদ্দিক বাজারে বিস্ফোরণ স্বাভাবিক নয়, জানাল র‌্যাব

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণটি স্বাভাবিক নয় মন্তব্য করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান বলেছেন, প্রাথমিক আলামতে বোঝা যাচ্ছে ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি এটা নিশ্চিত হয়েছি। আজ বুধবার বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit