বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

পেলে বেঁচে থাকতে স্বীকৃতি দেননি কিন্তু সম্পত্তির উইলে আছেন সেই নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছরের শেষে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল-কিংবদন্তি পেলে। এবার তার সম্পত্তি নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, পেলের মোট সম্পত্তির তিরিশ শতাংশ পাবেন তার স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি। এমনটাই জানিয়েছে আওকির আইনজীবী লুইজ কিগনেল।

তিনি সংবাদসংস্থা এএফপি-কে আরও জানিয়েছেন, পেলে যে উইল করেছেন, সেখানে আরও এক নারীর নাম উল্লেখ রয়েছে। সম্ভবত তিনি পেলের মেয়ে। জীবিত অবস্থায় সেই কন্যাকে স্বীকৃতি দিয়ে যাননি। কিন্তু সম্পত্তির উইলে আছেন সেই কন্যা। তবে এখনই তা বলা যাচ্ছে না।

জানা গেছে, পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি পাবেন একটি প্রাসাদোপম বাড়ি। সাও পাওলোর গুয়ারুজায় সমুদ্র তটের কাছে অবস্থিত এই বাড়িটি। পেলে ও তার স্ত্রী থাকতেন এই বাড়িতে। পেলে উইলে এই বাড়িটিই দিয়ে গিয়েছেন স্ত্রীকে।

এএফপি বলছে, সম্পত্তির উইলে উল্লেখ করা ওই নারীর ডিএনএ পরীক্ষা করা হবে। এই ডিএনএ পরীক্ষার উপরে নির্ভর করে রয়েছে সেই সন্তানের পরিচিতি। পেলের সম্পত্তির বাকি ৭০ শতাংশ পাবেন ফুটবল-সম্রাটের বাকি সন্তানরাও। তাদের মধ্যে সেই মেয়েও রয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit