মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

শবে বরাতে বানিয়ে ফেলুন মুগ ডালের হালুয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শবে বরাতে সুজি কিংবা বুটের হালুয়া আমরা খেয়েই থাকি। তবে মুগ ডালের হালুয়া খেয়েছেন? না খেয়ে থাকলে একবার ট্রাই করতেই পারেন। আজ আপনাদের জন্য রইল মুগ ডালের হালুয়া রেসিপি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি।

মুগ ডালের হালুয়া তৈরির উপকরণ:

১ কাপ হলুদ মুগ ডাল

পরিমাণমতো ঘি

১ টেবিল চামচ সুজি

১ টেবিলচামচ বেসন

পরিমাণমতো চিনি

পরিমাণমতো পানি

আধা চা চামচ এলাচ গুঁড়ো

এক মুঠো পেস্তা কুচি

এক মুঠো আমন্ড কুচি

এক মুঠো কাজুবাদাম কুচি

আধা কাপ খোয়া ক্ষীর

মুগ ডালের হালুয়া তৈরির পদ্ধতি:

১) মুগ ডাল খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ।

২) এরপর ব্লেন্ডারে ভেজা ডাল দিয়ে মিহি করে বেটে নিন।

৩) কড়াইয়ে ঘি গরম করে সুজি আর বেসন দিয়ে ভাজুন, যতক্ষণ না হালকা সোনালি রং আসে।

৪) এবার তাতে ডাল বাটা দিয়ে খুব কম আঁচে নাড়তে থাকুন।

৫) নাড়তে নাড়তে ডালের গায়ে একটা সময় বাদামি রং আসবে, ক্রমশ বালি বালি হয়ে আসবে মিশ্রণটা।

৬) অন্য একটা পাত্রে পরিমাণমতো চিনি, পরিমাণমতো পানি, এলাচ গুঁড়ো দিয়ে ফোটাতে থাকুন।

৭) বেশ কিছুক্ষণ ফোটানোর পর চিনি গলে গেলে রসটা নামিয়ে ডালের মিশ্রণে ঢেলে দিন। নাড়তে থাকবেন ঘন ঘন, নাহলে পাত্রের তলায় লেগে যাবে।

৮) ডাল পুরো চিনির মিশ্রণটা শুষে নিলে নামিয়ে নিন। একেবারে শেষে বাদাম কুচি আর খোয়া ক্ষীর মিশিয়ে দিন ভালো করে। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের হালুয়া!

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit