সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

ইতালিতে মাঝ-আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, মঙ্গলবার (৭ মার্চ) মাঝ-আকাশে ইতালির বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটিতেই আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় গুইদোনিয়া শহরের রাস্তায়; অন্যটি গিয়ে পড়ে নিকটবর্তী একটি মাঠে। 

ইতালির বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় ইউ-২০৮ উড়োজাহাজ দুটি প্রশিক্ষণ মিশনে ছিল। এর দুটিতে দুজন পাইলট ছাড়া কোনো ক্রু ছিলেন না। দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।
তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit