সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

পিএসজি-বায়ার্ন মহারণ: এমবাপ্পের হুঙ্কার, সতর্ক করলেন মুলার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে পিএসজির মোকাবিলা করবে বায়ার্ন মিউনিখ। এর আগে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নিজের দলকে সতর্ক করেছেন বাভারিয়ান ফরোয়ার্ড থমাস মুলার। বুধবার রাতে জার্মানিতে আতিথ্য নেবে পিএসজি। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে প্যারিসে বায়ার্নের কাছে ১-০ গোলে হারে লিগ ওয়ানের দলটি।

মুলার বলেন, এমবাপ্পে বিপজ্জনক ফুটবলার। তার প্রোফাইল তা-ই বলে। ইতোমধ্যে পিএসজির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছে সে। তাকে কীভাবে থামাতে হবে তা নিয়ে আমাদের ভাবতে হবে। তবে এটি দলীয় খেলা। এটি একজন খেলোয়াড়কে থামানোর প্রশ্ন নয়। তিনি বলেন, মাঝমাঠে এমবাপ্পেকে জায়গা কম দিতে হবে। ওয়ান টু ওয়ান তার মোকাবিলায় আমরা যথেষ্ট সাহসী।

সে যদি প্রথম খেলোয়াড়কে পাস দেয়, তা হলে পেছনে আরেকজন থাকবে। গোটা বিশ্ব তাকে ফুটবল খেলতে দেখতে পছন্দ করে। তবে আমরা করব না। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে ফরাসি তারকা কিছুই করতে পারবে না। প্রথম লেগের পর থেকেই আগুনে ফর্মে আছেন এমবাপ্পে। পিএসজির হয়ে তিন ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। এতে ৮ পয়েন্ট বেশি নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে আছে তারা। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit