সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ভবন, প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। যথেষ্ট প্রিপারেশন (প্রস্তুতি) নিয়ে পরবর্তী কার্যক্রম করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ভবনের বেসমেন্ট এবং নিচতলা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, আর্মি ও রাজউকের বিশেষজ্ঞরা। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্ফোরণের মূল কারণ জানা যাবে।

এদিকে আজ সকাল ৯টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে তারা এখনো বেসমেন্টে ঢুকতে পারেনি। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit