মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (৭ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, রমজানে ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সামা। এছাড়া গত বছর সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় রমজানে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর যে নির্দেশনা দিয়েছিল, এ বছরও তা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে এক লিখিত ঘোষণায়।  

এছাড়াও চলতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য আট দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আরবি চান্দ্র মাসের হিসাব অনুযায়ী চলতি বছরের ২২ বা ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে রোজা। ইসলামিক ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে প্রতি বছর রমজানের তারিখ পরিবর্তন হয়, যা ৩৫৪ বা ৩৫৫ দিনের মোট ১২টি চান্দ্র মাস নিয়ে গঠিত।

সৌদির কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, রোজার মাসে ১ ঘণ্টা কমানো হয়েছে ব্যাংককর্মীদের কর্মঘণ্টা। মাসটিতে তাদের অফিস করতে হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে গত বছর রমজান মাসে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছিল। চলতি বছরও সেই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।  

সামা জানিয়েছে, সৌদি আরবে এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ এপ্রিলের কর্মদিবস শেষে এবং চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আর ঈদুল আজহার ছুটি শুরু হবে ২২ জুন কার্যদিবসের শেষে এবং চলবে ১ জুলাই পর্যন্ত। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit