সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ইসরাইলের তীব্র নিন্দা তুরস্কের

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী এবং ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। 

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযানে সাত ফিলিস্তিনি নিহতের পর মঙ্গলবার গভীর রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেনিনের পাশাপাশি হুওয়ারা শহরে স্থানীয়দের ওপর সহিংসতা ও ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা এসব হামলার অবসান এবং সহিংসতা রোধের পুনরায় আহ্বান জানাচ্ছি। আমরা ইসরাইলি সরকারকে সংবেদনশীল ও দায়িত্বের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই।’

প্রসঙ্গত, ফিলিস্তিনি শহরগুলোতে বারবার ইসরাইলি অভিযানের কারণে স্থানীয়দের মধ্যে প্রতিবাদের ঝড় বইছে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত পশ্চিমতীরজুড়ে উত্তেজনা বেড়ে গেছে।

ফিলিস্তিনিদের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিপরীতে ফিলিস্তিনিদের পৃথক হামলায় ১৪ ইসরাইলি প্রাণ হারিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit