সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘মনে হচ্ছে ৯৬ এর প্রেম আবারও জেগে উঠেছে’ জামায়াতকে রাশেদ বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! নতুন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দৌলতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

দুর্গাপুরে পিকনিক বাস উল্টে নিহত ১ আহত ৩৭

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে একটি পিকনিকের বাস উল্টে ১ জন নিহত ও অন্তত ৩৭ জন আহত হয়েছে। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসার ছাত্র হিমেল শেখ (১২) বলে নিশ্চিত করেছেন লক্ষিপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা রুস্তম আলী।স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদের মধ্যে বেশিরভাগই মাদরাসার শিশু শিক্ষার্থী।

মুক্তাগাছার ওই মাদরাসার সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, আমরা মুক্তাগাছা থেকে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে পিকনিক করার জন্য দুর্গাপুরে রওনা হই। সকাল ১০টার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেত উল্টে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষার্থী হিমেলের। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার ও চিকিৎসা পরিচালনা করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার, ডা. মাকসুদা আক্তার রিমি বলেন, সকাল থেকেই দুর্ঘটনার রোগি হাসপাতালে আসা শুরু করেছে। এদের মধ্যে গুরুতর আহত সারা আক্তার (৫) নামের এক শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ১১ জন কে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit