সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

চলতি মৌসুমে আর নেইমারকে পাচ্ছেনা পিএসজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না পিএসজি ফরোয়ার্ড নেইমারের। 

গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছে ক্লাবটি। 

পিএসজি জানায়, নেইমার গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছেন। লিলের বিপক্ষে গত ২০ ফেব্রুয়ারি চোটের পর পিএসজির মেডিকেল স্টাফরা বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন। 

এ বিষয়ে এক টুইটে আরও শক্তিশালী হয়ে ফেরার কথা জানিয়েছেন নেইমার। 

অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস। অর্থাৎ, চলতি মৌসুমে নেইমারকে আর মাঠে দেখা যাবে না। চোটের কারণে মৌসুমটাই শেষ হয়ে গেল ব্রাজিল তারকার।

পিএসজি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দোহায় নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হবে। তিন থেকে চার মাস পর তিনি দলীয় অনুশীলনে ফিরতে পারেন।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit