বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম

পবিত্র শবেবরাত কাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল মঙ্গলবার পবিত্র শবেবরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ মুক্তি। আরবিতে ‘লাইলাতুল বরাআত’ বা মুক্তির রাত বলা হয়। সারা বিশ্বের মুসলিমরা নামাজ, রোজা, জিকির, তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাতটি কাটিয়ে থাকেন। মহান আল্লাহর কাছে বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ-রাষ্ট্র ও পুরো বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন সবাই। 

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শবেবরাত উপলক্ষে আগামীকাল মাগরিব ও এশার পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit