মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ব্যাংকের সব শাখায় অনলাইনে তদারকি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্যিক ব্যাংকগুলোতে জাল-জালিয়াতি বন্ধে সব শাখায় অনলাইনে তদারকি জোরদারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসাবে এখন থেকে সব শাখার তথ্য অনলাইনে পাঠানোর পাশাপাশি হার্ডকপি আকারেও পাঠাতে হবে। একই সঙ্গে অনলাইনে প্রতিবেদন পাঠানোর সক্ষমতা নেই এমন শাখার সংখ্যাও জানতে চাওয়া হয়েছে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে বেশকিছু বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। আর যাতে এ ধরনের ঘটনা ঘটতে না পারে বা ঘটার আগেই কেন্দ্রীয় ব্যাংক আঁচ করতে পারে সেজন্য এখন শাখা থেকে তথ্য নেওয়া হচ্ছে। কোনো শাখা থেকে ভুল তথ্য দেওয়া হলে বা কোনো তথ্য গোপন করলে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বড় ধরনের ঋণ জালিয়াতির ক্ষেত্রে প্রায়ই দেখা যায় প্রধান কার্যালয় ও শাখার মধ্য পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। এ কারণে এখন কেন্দ্রীয় ব্যাংক প্রধান কার্যালয়ের পাশাপাশি শাখা থেকেও তথ্য সংগ্রহ করছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit