মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গেছে অমিতাভ বচ্চনের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতের হায়দারাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অমিতাভ বচ্চন। অমিতাভ নিজেই তার ব্লগে এমনটা জানিয়েছেন। সোমবার (৬ মার্চ) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদেরপ্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

অমিতাভের বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গেছে। তড়িঘড়ি করে তাকে হায়দারাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার প্রয়োজনীয় পরীক্ষা করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। ফলে ছবির শুটিং বন্ধ করে আপাতত মুম্বাইতে ফিরে গেছেন তিনি। অভিনেতা তার ব্লগে লিখেছেন, বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে।

তিনি আরও লিখেছেন, ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। তবে প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি। জানা গেছে, আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন তিনি। প্রসঙ্গত, এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সেবার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit