মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২৪৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এছাড়া ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট তুলে নেন জফরা আর্চার। দুটি করে উইকেট পেয়েছেন আদিল রশিদ ও স্যাম কারান।

এর আগে টস জিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংস শুরুর পঞ্চম বলে স্যাম কারানের অফ স্টাম্পের বাইরের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। ইংলিশ এ পেসারের পরের ওভারের শেষ বল লেগে ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লাগলে পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়েন অধিনায়ক তামিম ইকবাল। লিটন টানা দ্বিতীয় ডাক মেরে সাজঘরে ফেরেন। আর তামিম আউট হন ৬ বলে ১১ রান করে। দলীয় ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা।

শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে বাংলাদেশকে আবার লড়াইয়ে ফেরান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনের ৯৮ রানের জুটি ভাঙে ভুল বোঝাবুঝিতে। ইনিংসের ২৫ ওভারে দলীয় ১১৫ রানে ৫৩ রানের ইনিংস খেলে রান আউট হন শান্ত। ৭১ বলে তার ব্যাট থেকে আসে ৫টি চারের মার। সিরিজের দ্বিতীয় ম্যাচ বাদ দিয়ে বাকি দুই ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তিনি। প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৫৮ রান।

শান্তর বিদায়ের পর ক্যারিয়ারের ৪৩তম ফিফটি তুলে নেন মুশফিক। আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগ পর্যন্ত তিনি খেলেন ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। ৯৩ বল মোকাবিলায় ৬ বাউন্ডারিতে তার ইনিংসটি সাজানো ছিল। প্রায় ছয় মাস পর মুশফিক রানে ফিরলেও, দ্যুতি ছড়াতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আদিল রশিদের ঘূর্ণিতে পরাস্ত হয়ে তার ইনিংস থামে মাত্র ৮ রানে। এরপর দলকে বাকি সময়টা একাই টেনে নিয়ে যান অলরাউন্ডার সাকিব। তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন আফিফ হোসেন (১৫), মেহেদী হাসান মিরাজ (৫) ও তাইজুল ইসলাম (২)।

৪৮.৪ ওভারে আর্চারের বলে সাকিব আউট হলে বাংলাদেশের ইনিংসও থেমে যায়। ৭১ বল মোকাবিলায় ৭ চারের মারে ৭৫  রান করেন সাকিব। এর আগে দ্বিতীয় ওয়ানডেতেও ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। মিরপুরের সে ম্যাচে ৬৯ বলে ৫৮ রান করেছিলেন টাইগার অলরাউন্ডার। এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এর আগে মিরপুরে হওয়া সিরিজের প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ৩ উইকেট ও ১৩২ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit