বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বাড়ি থেকে বের করে দিলেও চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রিত হ্যারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রিন্স হ্যারির বাবা ও ব্রিটিশ রাজ তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির চেয়েও বেশি আলোচিত এখন হ্যারি এবং রাজ পরিবারের সদস্যদের নিয়ে করা তার মন্তব্য। হ্যারি তার স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’ এবং নেটফ্লিক্সে প্রচারিত প্রামাণ্যচিত্রে তার বাবা, ভাই এবং রাজ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। 

সবমিলিয়ে রাজা তৃতীয় চার্লস, যুবরাজ উইলিয়াম এবং রাজপরিবারের অন্যান্যদের নিয়ে মন্তব্য করার কারণে প্রিন্স হ্যারিকে রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে দাওয়াত দেয়া হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। এর আগে, ২০২০ সালে হ্যারি রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।  

রাজ্যাভিষেক অনুষ্ঠানে হ্যারি এবং তার স্ত্রী মেগানকে দাওয়াত বিষয়ে তাদের মুখপাত্র বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলছি যে, ডিউক (হ্যারি) রাজার কার্যালয় থেকে দাওয়াত সংক্রান্ত একটি ইমেইল পেয়েছেন।’ তিনি আরও বলেছেন, ‘তবে ডিউক এবং ডাচেস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা এখনই আমি জানাতে পারছি না।’ 

এ বিষয়ে বাকিংহাম প্রাসাদে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হলেও তারা এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। গত বুধবার (১ মার্চ) হ্যারির মুখপাত্র জানিয়েছিলেন, রাজপরিবারে সবশেষ আশ্রয়ও হারিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। উইন্ডসর প্রাসাদের অভ্যন্তরে ফ্রগমোর কটেজ নামে রাজকীয় আবাসটি ছাড়তে বলা হয়েছে তাদের। এতে ইংল্যান্ডে আর হ্যারির নিজস্ব কোনো আবাস থাকল না।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit